
দেশের
২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও নির্বাচনী কর্মকর্তা কেএম
নুরুল হুদা এ ঘোষণা দেন। আবদুল হামিদের জমা দেয়া মনোনয়নপত্র
পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করেন
সিইসি।
পরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম
ফিরোজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির
মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। সিইসি কেএম নুরুল হুদা
মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনী আইন অনুযায়ী একক
প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন। আওয়ামী লীগের
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক,
শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং দলের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর
কাউসার।
No comments:
Post a Comment