
ভ্যালেন্টাইনস
ডের আগের সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে কোমল পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে পান
করিয়ে গণধর্ষণ করেছে চার সহপাঠী। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
সোনারপুরের রথতলায় এ ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে
উদ্ধার করে প্রথমে স্থানীয় সুভাষগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি
করেছে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে
স্থানান্তর করা হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কোচিং করার জন্য বাড়ি
থেকে বের হয় সোনারপুরের মানিকপুরের বাসিন্দা দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। এর
পর অর্ঘ্য দাস নামে এক সহপাঠী তাকে নিয়ে রথতলায় উৎপল গায়েনের বাড়িতে যায়।
সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সহপাঠী টুয়াসহ আরও কয়েকজন। পুলিশকে ওই ছাত্রী
জানিয়েছে, উৎপল গায়েনের বাড়িতে তাকে কোমল পানীয় খেতে দেয়া হয়েছিল। এর পরই
সংজ্ঞা হারায় সে। জ্ঞান ফিরলে বাড়িতে ফোন করে ঘটনার কথা জানায়। এর পর
স্বজনরা স্থানীয়দের সহায়তায় ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
No comments:
Post a Comment