Thursday, February 15, 2018

গণভাবে 'কারার ট্যাংক' বানাবে ইরান

ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি কারার ট্যাঙ্ক গণ-উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি বুধবার জানিয়েছেন, শিগগিরি এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।
তিনি জানান, কারার ট্যাঙ্ক হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের ট্যাঙ্ক এবং শিগগিরি তা ইরানের সেনাবাহিনীকে সরবরাহ করা হবে। কারার হচ্ছে ইরানে তৈরি প্রথম ট্যাঙ্ক যার পুরোটাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল ব্যবস্থা, লেসার রেঞ্জফাইন্ডার এবং ব্যালিস্টিক কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি। এ ট্যাঙ্ক সাহায্যে রাতে ও দিনে একইভাবে অভিযান চালানো যাবে। এছাড়া, এ ট্যাঙ্ক গর্ত, নদী এমনকি পানির নিচ দিয়ে চলতে পারবে।

No comments:

Post a Comment