
ব্রাহ্মণবাড়িয়ায়
হিজড়া জনগোষ্ঠীর একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি
স্পিকার ফজলে রাব্বি মিয়া। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের
সহযোগিতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে 'উত্তরণ-৩' নামে ওই
বিউটি পার্লারের উদ্বোধন করেন তিনি।
হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন।
বিউটি পার্লার উদ্বোধন শেষে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ নাগরিক হিসেবে
আমরা চাইব সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। ফজলে রাব্বি
মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে
নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত
নারী সাংসদ ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান,
ব্রাহ্মণবাড়িয়ার এসপি মিজানুর রহমান, এএসপি ইকবাল হোসেন ও রেজাউল কবির
প্রমুখ।
No comments:
Post a Comment