
বাংলাদেশ
ব্যাংকের নতুন মুখপাত্র হলেন নির্বাহী পরিচালক দেবাশিস চক্রবর্ত্তী।
বৃহস্পতিবার তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি নির্বাহী পরিচালক
হিসেবে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, গত
বছরের মার্চে নির্বাহী পরিচালক হওয়ার আগে দেবাশিস চক্রবর্ত্তী বাংলাদেশ
ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে
দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, এর আগের মুখপাত্র বাংলাদেশ ব্যাংকের
নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা অবসরে যাওয়ার পর দেবাশিস চক্রবর্ত্তীকে নতুন
মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে।
No comments:
Post a Comment