
কুষ্টিয়ায়
‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ
বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় উজানগ্রাম
ইউনিয়নের মহিষাডাঙ্গা মহাসড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবী
নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি
পুলিশ।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)
ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহিষাডাঙ্গায় মহাসড়কে একদল ডাকাত গ
াছের সঙ্গে দড়ি বেঁধে ডাকাতির চেষ্টা করছে। পুলিশের একটি দল সেখানে
অভিযানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা
গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। এ সময় অজ্ঞাত এক ডাকাত গুলিবিদ্ধ
হয়। পুলিশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা
করেন।
No comments:
Post a Comment