
মিয়ানমারের
স্টেট কাউন্সিলর অং সান সু চি’র ইয়াংগুনের বাসভবন চত্বরে বৃহস্পতিবার
সকালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। স্টেট কাউন্সিলর দপ্তরের মহাপরিচালক
উ জাউ হতে একথা জানান। খবর সিনহুয়ার।
তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে
আনতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’ স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ
দুস্কৃতকারীকে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে। এ সময় অং সান সুকি নেপিদোতে
ছিলেন।
No comments:
Post a Comment