Monday, February 5, 2018

অটোরিকশার চেয়েও বিমান ভাড়া কম!

ভারতে অটোরিকশার চেয়ে বিমানের ভাড়া কম বলে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমানমন্ত্রী জয়ন্ত সিংহ। তিনি বলেন, ভাড়া কম হওয়ায় বিগত চার বছরে বিমান যাত্রীদের সংখ্যা ১১ কোটি থেকে বেড়ে ২০ কোটি হয়েছে।
মন্ত্রীর বরাত দিয়ে এনডিটিভি এ সংবাদ প্রকাশ করেছে। ২৭তম ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনফারেন্সে বক্তব্যে জয়ন্ত সিংহ বলেন, এতদিন ধরে জনগণের কাছে বিমানের ভাড়া ছিল সবচেয়ে ব্যয়বহুল। কিন্তু আজকাল ভারতে প্রতি কিলোমিটারে বিমানের ভাড়া অটোরিকশার ভাড়ার থেকে অনেক কম। ‘ভারতে অভ্যন্তরীণ রুটে প্রতি কিলোমিটারে বিমান ভাড়া এখন ৫ রুপি। কিন্তু অটোরিকশায় যাতায়াত করলে প্রতি কিলেমিটারে ৮-১০ রুপি খরচ হয়’, বলেন তিনি।

No comments:

Post a Comment