Wednesday, February 28, 2018

রূপালী জুট মিলে ভয়াবহ আগুন, ব্যাপক হতাহতের আশঙ্কা

দিনাজপুরের বিরল উপজেলার মহেশপুর হুসনা এলাকার রূপালী জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৪টায় জুট মিলটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ১ একরের পুরো জুট মিলে ছড়িয়ে পড়ে। মিলটিতে বিকালের শিফটে কর্মরত এক হাজারের অধিক শ্রমিক-কর্মচারি ছিল। মিলের দরজা ও জানালা ভেঙ্গে ছুটাছুটি করে কিছু সংখ্যক শ্রমিক বের হয়ে আসতে পারলেও বাকিদের অবস্থা এখনো জানা যায়নি। ইতোমধ্যে আহত অন্তত ১৫ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টার আগে হতাহতের ব্যাপারে কিছু জানানো যাবে না। ইতোমধ্যে পুলিশের পাশাপাশি র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment