
রাশিয়ার
রাজধানী মস্কোতে ব্যাপক তুষারপাতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। উপড়ে পড়েছে
শত শত গাছ। সড়ক-ফুটপাথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কগুলো চলাচল উপযোগী
করতে সেনাবাহিনীকে তলব করা হয়েছে।
-খবর রয়টার্স। তাপমাত্রা জিরো ডিগ্রি
সেলসিয়াসের নিচে ছিল। শনি-রোববার সাপ্তাহিক ছুটিতে মস্কোয় ৩৬ ঘণ্টায় এক
মাসের সমপরিমাণ তুষারপাত হয়। রুশ রাজধানীতে এটিই সবচেয়ে বেশি তুষারপাত।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন যেটাকে শতাব্দীর তুষারপাত বলে আখ্যা
দিয়েছেন।
No comments:
Post a Comment