Wednesday, February 21, 2018

নওগাঁয় ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৪ যাত্রী নিহত

নওগাঁর রানীনগরে ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে। তারা হলেন, নওগাঁ জেলার সাপাহার থানার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও দিনাজপুর চিরিরবন্দরের বড় হাকিমপুর ডাক্তার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯)। সান্তাহার জিআরপি থানার এসআই মতিউর রহমান বলেন, নিহতরা সবাই ঢাকার পোশাক শ্রমিক। আগামী তিন দিন ছুটি থাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। বুধবার রাত ৩টার দিকে ট্রেন নওগাঁর রানীননগর স্টেশনে অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী ওভারব্রিজে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

No comments:

Post a Comment