
সিরিয়ায়
জাতিসংঘের অস্ত্রবিরতি বাস্তবায়নের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর
অ্যাঞ্জেলা মেরকেল রোববার আলোচনা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়
থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে ৩০ দিনের অস্ত্রবিরতির
দাবি জানানো হয়। এর পরই এ বৈঠকের ঘোষণা দেয়া হয়। তিন নেতার আলোচনায়
‘সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক রোডম্যাপ ও
প্রস্তাবের শর্ত বাস্তবায়নই’ প্রাধান্য পাবে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত
পূর্বাঞ্চলীয় গৌতায় বাশার বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে এক সপ্তাহে পাঁচ
শতাধিক বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। রাজধানী দামেস্কের কাছেই গৌতা
অবস্থিত। গৌতাসহ বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা
চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।
No comments:
Post a Comment