Wednesday, February 7, 2018

সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক লোক নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর হামলায় দুই ডজনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। রাজধানীর উপকণ্ঠে ইস্টার্ন গোউতা শহরে সোমবার বিমান হামলায় ২৩ ব্যক্তি নিহত হন। এতে আরও ৭০ জন আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এসব তথ্য জানিয়েছে।
-খবর আলজাজিরা অনলাইন। সিরীয় বাহিনী ও তাদের রুশ মিত্ররা বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। বেইত সাওয়া শহরের বাজারে বিমান হামলায় দুই শিশুসহ ৯ বেসামরিক লোক নিহত হন। এ ছাড়া আল-হাজ্জায় এক শিশুসহ ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দামেস্কে সরকারের দখলে থাকা ওল্ড সিটিতে গোলাবর্ষণে এক নারী নিহত হন ও তিন বেসামরিক লোক আহত হয়েছেন। মানবাধিকার গোষ্ঠীগুলো চার লাখ অধিবাসীর শহরটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নেই বললেই চলে। খাদ্যাভাবে স্থানীয়দের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা দেখা দিয়েছে।

No comments:

Post a Comment