
বৈদেশিক
ব্যাংকিংয়ে নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের ২০১৮ সালের বাজেটের জন্য ধার্য
চাঁদা দিতে পারছে না উত্তর কোরিয়া। এজন্য তারা জাতিসংঘের একজন জ্যেষ্ঠ
কর্মকর্তার সাহায্য চেয়েছে। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনৈতিক মিশন
শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। উত্তর কোরিয়ার
রাষ্ট্রদূত জা সং ন্যাম শুক্রবার সংস্থার ব্যবস্থাপনা প্রধানের সঙ্গে দেখা
করে ব্যাংক লেনদেনের চ্যানেল চালু করে দিতে অনুরোধ জানান, যাতে ২০১৮ সালের
বাজেটে ব্যয় নির্বাহের ধার্য অর্থ ১ লাখ ৮৪ হাজার ডলার পরিশোধ করতে পারে
পিয়ংইয়ং।
No comments:
Post a Comment