Sunday, February 25, 2018

জলাস থেকে উঠে গেলেন বিচারপতিরা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে আইনজীবীদের অতিরিক্ত উপস্থিতির কারণে এজলাস থেকে উঠে গেছেন বিচারপতিরা।
রোববার দুপুর ২টার পর বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি শুরুর পর পরই এ ঘটনা ঘটে। এজলাসের ভেতর আইনজীবীদের ভিড় কমানোর নির্দেশ দেন আদালত। এর পর এজলাসের ভেতর থেকে অতিরিক্ত আইনজীবীদের বের করে দেয়ার পর পুনরায় শুনানি শুরু হয়। খালেদা জিয়ার জামিনের জন্য গত বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আবেদনে ৩১টি যুক্তি দেখিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবীরা।

No comments:

Post a Comment