Sunday, February 4, 2018

মাধবপুরে ইয়াবাসহ আটক ৫

মাধবপুরে ইয়াবাসহ একই পরিবারের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সদর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেট কোতোয়ালি থানার গোয়াইপাড়ার দুদু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮), তার মেয়ে রহিমা রুহি (২১), ছেলে ইমন আহমেদ (২০), স্ত্রী ফাতেমা (৩৮),
পুত্রবধূ ইমনের স্ত্রী শামিমা আক্তার শাম্মী (১৮)। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবতী জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যারিকেড দিয়ে জিপটি (ঢাকা মেট্রো ঘ-০২-০২৮৬) জব্দ করা হয়। পরে জিপে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাধবপুর থানার এসআই কমলাকান্ত বাদী হয়ে উল্লিখিতদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের সকালে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment