
জাতিসংঘের
নিরাপত্তা পরিষদে আজ মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার
(ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। আট দেশের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হতে
যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড,
নেদারল্যান্ডস, কাজাখস্তান ও গিনি রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের
বৈঠকের প্রস্তাব দেয়। গত বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমার সেনাবাহিনী
জাতিগত নির্মূল অভিযান শুরু করলে প্রায় পৌনে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে
বাংলাদেশে আশ্রয় নেন।
No comments:
Post a Comment