Wednesday, February 7, 2018

ফরিদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার সকাল ৮ দিকে ভাঙ্গা উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী আবুল হোসেন ছিলেন ওই অটোরিকশার চালক। তার বাড়ি ভাঙ্গার পাচকুল মালিগ্রামে।
আর খালেদা বেগম (২৫) ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলাম স্ত্রী। নিহত বাকিদের পরিচয় পুলিশ তাৎক্ষণিকভঅবে জানাতে পারেনি। পুলিশের ভাষ্য, ব্যাটারিচালিত অটোরিকশাটি মালিগ্রা থেকে যাত্রী তুলে চৌরাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের লাশ আপাতত ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে।

No comments:

Post a Comment