
ভারত
নিয়ন্ত্রিত কাশ্মীরের এক হাসপাতালে দুই বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়ে
এক বন্দিকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিংহ হাসপাতালে হামলার এ ঘটনা ঘটে। দেশটির এক
সরকারি কর্মকর্তা জানান, সেখানে এক পাকিস্তানি বন্দিকে চিকিৎসার জন্য আনা
হয়েছিল। সন্ত্রাসীরা পাকিস্তানি ওই বন্দি নাভিদ জুটের পাহারায় থাকা পুলিশের
ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছে। নাভিদ ২০১৪ সাল থেকে সেখানে বন্দি অবস্থায়
ছিলেন। পুলিশের ডিআইজি গোলাম হাসান ভাট এএফপিকে জানান, ‘সন্ত্রাসীরা
হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা চালায় এবং পাকিস্তানি ওই বন্দিসহ
মোটর সাইকেলে করে পালিয়ে যায়।’ তিনি বলেন, হামলায় আরো একজন কর্মকর্তা
গুরুতর আহত হয়েছেন।
No comments:
Post a Comment