
সৌদি
আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীর ক্ষমতায়নে অনেক পদক্ষেপ নিয়েছেন।
নারীদের গাড়ির চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, সিনেমা হলে গিয়ে সিনেমা
দেখা ও ব্যবসা করার অনুমতি দেয়া হয়েছে। বাড়ছে নারীদের স্বাধীনতা ও চাকরির
সুযোগ-সুবিধা। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে এবার নারী উপমন্ত্রী নিযুক্ত
করা হয়েছে। তার নাম ড. তামদুর বিনতে ইউসেফ আল-রামাহ। এই নতুন দায়িত্ব ছাড়াও
তিনি আগের সমাজকল্যাণ ও পারিবারিক অধিদফতরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সোমবার সন্ধ্যায় রাজকীয় এক ফরমানে
তাকে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ে উপমন্ত্রী
নিযুক্ত করেছেন। সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ দেশটির সেনাবাহিনীতে
নারীদের জন্য সৈন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছে। তবে শুধু সাতটি অঞ্চলের
নারীরা এ পদের জন্য আবেদন করতেন পারবেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-রিয়াদ,
মক্কা, আল-কাসিম ও আল-মদিনা। সেনাবাহিনীর নিয়োগের জন্য আরো বেশ কয়েকটি
শর্তারোপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আবেদনকারী নারীকে অবশ্যই সৌদির
নাগরিক হতে হবে। সঙ্গে সৌদিতেই বেড়ে উঠাও একটি যোগ্যতা হিসেবে উল্লেখ করা
হয়েছে ওই নিয়োগ নির্দেশনায়। তবে যারা সরকারি কাজের জন্য পরিবারের সঙ্গে
বিদেশে বসবাস করেছেন তাদের ছাড় দেয়া হবে। নূন্যতম হাইস্কুল শিক্ষা থাকতে
হবে আবেদনকারীর। আর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ এর মধ্যে। আবেদনকারী নারীর
চাকরিক্ষেত্রের অবস্থান তার গার্ডিয়ান ও বসবাসের স্থান একই এলাকায় হতে হবে।
আর তার উচ্চতা ১৫৫ সেন্টিমিন্টারের কম হওয়া যাবে না।
No comments:
Post a Comment