
কুয়াকাটায়
একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ছাত্রের নাম জাহিদুল (৩০)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হোটেল কক্ষের
দরজা ভেঙে লাশ উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। কক্ষ
থেকে অচেতন অবস্থায় এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার
স্বামী-স্ত্রী পরিচয়ে দু'জন আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে ওঠেন।
হোটেলের রেজিস্টার অনুযায়ী ছাত্রের নাম- জাহিদুল (৩০), পিতা হাফিজুর। বাড়ি
খুলনার সোনাডাঙ্গা। সে খুলনা বিএল কলেজের ছাত্র। আর মেয়েটির নাম তিনা
(২৫)।
No comments:
Post a Comment