
অস্ট্রিয়ার
রাজধানী ভিয়েনায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে পুলিশের গুলিতে এক
যুবক নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার
মধ্যরাতে ওই যুবক চাকু নিয়ে ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে ঢোকার চেষ্টা করেন।
এতে বাধা দেয়ায় বাসভবনের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালান তিনি।
এ সময়
পুলিশ মরিচের স্প্রে দিয়ে হামলাকারীকে মোকাবেলার চেষ্টা করে ব্যর্থ হয়। এর
পর হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই
যুবক। অস্ট্রিয়ার পুলিশের মুখপাত্র হেরাল্ড মুজের জানান, নিহত ২৬ বছর বয়সী
ওই যুবক অস্ট্রিয়ার নাগরিক। হামলায় রাষ্ট্রদূতের বাসভবনের নিরাপত্তারক্ষী
আহত হয়েছেন। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই যুবক কেন
ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে চাকু নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন তা জানাতে
পারেনি পুলিশ।
No comments:
Post a Comment