Sunday, March 4, 2018

শিক্ষকদের সব কিছুর উজাড় করে দিয়ে শিক্ষার্থীদের শেখাতে হবে : মেয়র মোস্তফা

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, কলেজে যারা পড়াশুনা করে তাদের অধিকাংশ শিক্ষার্থী কৃষক পরিবারের। তাই শিক্ষকদের তাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে। শিক্ষকদের সব কিছুর উজাড় করে দিয়ে শিক্ষার্থীদের শেখাতে হবে। তাহলেই এ অঞ্চলের শিক্ষার্থীরা আগামীতে বড় বড় জায়গায় গিয়ে সুনাম বয়ে আনতে পারবে।
রোববার সকালে রংপুর মহানগরীর মডার্নে রংপুর মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক তৈয়বুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান আব্দুস শুকুর খান টিক্কা, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল ওয়াহেদ, ইতিহাস বিভাগের প্রভাষক লায়লা নাছরীন প্রমুখ। এসময় শিক্ষক, কলেজের শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment