
সরকার
নেপালের কাঠমান্ডুতে সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায়
নিহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার ‘শোক দিবস’ ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আজ অনুষ্ঠিত এক জরুরি
বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সারাদেশের
মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে
দোয়া ও প্রার্থনাসভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে
কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা’র
একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫০ জন নিহত হন।
No comments:
Post a Comment