
যুক্তরাষ্ট্রের
উত্তরপূর্বাঞ্চলে বুধবার শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এক সপ্তাহের কম সময়ের
মধ্যে এটি দ্বিতীয় ঝড়ের আঘাত। এ ঝড়ের প্রভাবে প্রচণ্ড তুষারপাতে প্রায় দুই
হাজার পাঁচ শ’ ফ্লাইট স্থগিত করা হয়েছে।
খবর এএফপি’র। ফ্লাইট নিয়ন্ত্রণকারী
সংস্থা ফ্লাইটএয়ার জানায়, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়
পাঁচ শ’ ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দর ও
লা গার্ডিয়া বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ৭শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে বোস্টন ও ফিলাডেলফিয়ার বিমানবন্দরেও ফ্লাইট বিপর্যয়
দেখা দিয়েছে। এ দু’টি বিমানবন্দরের প্রায় ২০ শতাংশ ফ্লাইট স্থগিত করা
হয়েছে।
No comments:
Post a Comment