Tuesday, March 20, 2018

হার্ট অ্যাটাকের আগে সতর্ক করবে অ্যাপ

এবার হার্ট অ্যাটাক রুখতে মোবাইল অ্যাপ তৈরি করেছেন গবেষকরা। মূলত হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে বা কমে গেলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। আর তাই হৃদস্পন্দনের ওপর নজরদারি চালিয়ে হৃদরোগের পূর্বাভাস দেবে অ্যাপটি।
ফিনল্যান্ডের টুর্কু বিশ্ববিদ্যালয়ের গবেষক জুহানি এরিক্সিনেন জানান, এই প্রথম সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে এমন নির্দিষ্ট তথ্য সংগ্রহ সম্ভব হয়েছে যা হৃদরোগের চিকিৎসায় সহায়তা করতে পারে। হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে বহুবার এর ঈঙ্গিত মিললেও, নদরদারির অভাবে এতদিন তা বোঝা যেত না। নতুন প্রযুক্তিতে অল্প সময়ের জন্যও হৃদস্পন্দনের অস্বাভাবিকতা নথিভুক্ত করা যাবে। নতুন অ্যাপেটি ৩০০ জন ব্যক্তির ওপর পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় অর্ধেক মানুষের হৃদস্পন্দনে অস্বাভাবিকতা ধরা পড়েছে। গবেষকরা বলছেন, স্মার্টফোনে এ অ্যাপটির মাধ্যমে দ্রুত রোগ সনাক্ত করা সম্ভব হবে। প্রায় ৯৬ শতাংশ সঠিক অনুমান করতে পারে অ্যাপটি। গবেষকরা জানিয়েছেন, সাত বছরের গবেষণার পর এই সাফল্য পেয়েছেন তারা।  তবে অ্যাপটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে আরও কিছু সময় লাগবে। সূত্র: জিনিউজ।

No comments:

Post a Comment