
বিপাকে
পড়েছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার
বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ চলছে। পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে
হাজার হাজার মানুষ এ বিক্ষোভ করছে। বিক্ষোভ থেকে নেতানিয়াহু ছাড়াও তার
মন্ত্রীদের পদত্যাগ দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের
প্ল্যাকার্ড দেখা যায়।
প্লাকার্ডে 'ক্রাইম মিনিস্টার', 'বিশ্বাসঘাতক
নেতানিয়াহু', 'দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগ চাই' ইত্যাদি শ্লোগান লেখা
ছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের তিনটি
মামলা রয়েছে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহে ইসরাইলের পুলিশ নেতানিয়াহুকে কয়েক
দফা জিজ্ঞাসাবাদ করেছে।
No comments:
Post a Comment