কক্সবাজার প্রতিনিধি ঃ
সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তির নাম রহিম উদ্দিন প্রকাশ আব্দুর রহিম (৩৫) তিনি ওই এলাকার রাহমত উল্লাহর পুত্র ও মাটি কাটার লেভারের মাঝি। মাটি কেটে বাড়ীতে ফেরার সময় বাড়ীর পার্শ্বে উৎপেতে থেকে এ ঘটনা ঘটায় বলে দাবী পরিবারের। এসময় আহতের পকেটে থাকা ৭ হাজার টাকা ও লুটে নিয়েছে দুর্বৃত্তরা।আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের চাচা নুরুল হক জানান, চকরিয়ার বরইতলী পহরচাঁদা মোহছেনিয়া কাটা গ্রামের বিবি ফাতেমার কুপ নামক দুর্গম এলাকার রাহমত উল্লাহর পুত্র মাটি কাটার লেভারের মাঝির কাজ শেষ করে সন্ধ্যা ৬ টার দিকে বাড়ী ফিরছিল।মাটি কেটে বাড়ীতে ফেরার সময় বাড়ীর পার্শ্বে উৎপেতে থাকা একই ইউনিয়নের সন্ত্রাসী ও ডাকাত মহিউদ্দিন প্রকাশ কানা মহিউদ্দিন (৩৮) নেতৃত্বে মোহাম্মদ আলী(৩৫) জয়নাল আবদিন (৩০)সাইমন(২২) জমির (৪০) বশির আহমদ(৪৫)সাহাব উদ্দিন,(৩০)বেলাল উদ্দিন (৩৫) ও সাকিব (১৮) সহ ১০/১২জন তার পথরোধ করে টাকাপয়সা কি আছে দিয়ে দিতে বলে। রহিম প্রতিবাদ করলে তার উপর উপর্যপুরি কুপিয়ে ও গুলি চালিয়ে মাটিতে ফেলে দেয়। এবং মৃত্য নিশ্চিৎ করে অস্ত্র উচিয়ে চলে যায়। জানাযায় এদের মধ্যে মোহাং আলী ও জয়নাল আবেদিন
এক সপ্তাহ আগে জেল ফেরত ডজন মামলার আসামী। তারা সংঘবদ্ধ হয়ে পুর্বশত্রুতার জের ধরে ডাকাতির ছলে এ হামলা চালায়। এ এসময় আহতের পকেটে থাকা ৭ হাজার টাকা ও লুটে নিয়েছে দুর্বৃত্তরা।আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানা ও হারবাং ফাঁড়ির পুলিশ দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।একটি সুত্র জানায়, ঘটনার পর পরই বরইতলীর পুর্বে ভিলেজার পাড়ার নজরুল নামের একব্যক্তির বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ঘটনার পর অপরাধীদের সশস্ত্র মহড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

No comments:
Post a Comment