Tuesday, July 10, 2018

কক্সবাজার শহরের ভূমিদস্যু, চাঁদাবাজ পেরেতা মনজুরের দৌড়ঝাপ শুরু

ফের পঞ্চম বউ মোকারমাকে বাদী করে প্রতারণা মামলা
বার্তা পরিবেশকঃ
কক্সবাজার শহরের বহুল আলোচিত ও নানা অপকর্মে লিপ্ত পেরেতা মনজুরের দৌড়ঝাপ শুরু হয়েছে। ভুমিদস্যূ ও নানা অপকর্মের মূল হোতা নিজের ৫নং বউ মোকারমা ইয়াসমিনকে বাদী করে নাছির উদ্দীনকে প্রধান আসামী করে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আরেকটি হয়রানিমূলক মামলা দায়ের করেন বলে অভিযোগ উঠেছে পেরেতা মনজুরের বিরুদ্ধে। যার মামলা নং-৮০০/২০১৮ ইং। মামলার বিবাদী  অর্থাৎ ১নং আসামী নাছির উদ্দীন বলেন, প্রতারক ও নানা অপকর্মে লিপ্ত পেরেতা মনজুর দীর্ঘদিন আমাকে নানা ভাবে হয়রানি করে আসছে। পূর্বেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আসছিলো সে। আমি প্রশাসনের কাছে তার হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার আবেদন করছি। বিরুদ্ধে  শেষ পর্যায়ে গতকালও তার ৫নং স্ত্রীকে জোরপূর্বক বাদী করে আমার বিরুদ্ধে আরেকটি হয়রানিমূলক ও প্রতারণা মামলা দায়ের করেন। প্রাপ্ত সুত্রে জানা গেছে, পেরেতা মনজুর তার ৫ নং স্ত্রীকে জোরপূর্বক বাদী করে এবং আরো দুই স্ত্রীকে স্বাÿী বানিয়ে নাছির উদ্দীনকে প্রধান করে মামলা করে থাকেন। ৫নং স্ত্রী বাদি হতে না চাইলে পেরেতা মনজুর ইতোমধ্যেই দুই তালাক দিয়েছে বলে জানা গেছে। মামলার বাদী না হলে স্ত্রীকে তিন তালাক দিবে বলে হুমকি দিয়ে আসছিলো সে। শেষ পর্যন্ত সে মামলার বাদী হলেন। তাঁর বিরুদ্ধে ভুমিদস্যূ, চাঁদাবাজি ও নারি নির্যাতন-সহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে। তিনি বেশকয়েবার পুলিশের হাতে আটক হলেও আদালতে থেকে জামিনে ছাড়া পেয়ে যায়। এদিকে জামিন নিয়ে বাহির হওয়ার সাথে সাথে আবারো বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। তার নানা অপকর্মের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। ডজন মামলার আসামী পেরেতা মনজুর সদরের ঈদগাঁও ইসলামাবাদ ভোয়ালখালী এলাকার এবং বতর্মানে শহরের পানবাজার রোডের সুলতান আহমদের ছেলে।
অভিযোগ রয়েছে-পেরেতা মনজুর ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগও দায়ের করেছে। তার ভুঁয়া অভিযোগে একাধিক মানুষ হয়রানির শিকার হচ্ছে । এমনি তিনি বিভিন্ন কৌশলে প্রায় ৮টি বিয়েও করেছে বলে জানা গেছে। এদিকে পেরেতা মনজুন হলেন একজন পরধনলোভী,ভুমিদস্যু ও সন্ত্রাসী টাইপের লোক। তাঁর বিরুদ্ধে গত ১১ জুন ২০১৮ ইং তারিখে দÿিণ লরাবাগ জালাবাদের হাজী আব্দু শুক্কুরের ছেলে মো. নাছির উদ্দীন বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মনজুর এলাকার একজন খারাপ প্রকৃতির লোক। তিনি এলাকায় কাউকে তোয়াক্কা করেন না। এমনি কি প্রশাসনকে পর্যন্ত। পেরেতা মনজুরসহ গত ৭ জন ২০১৮ ইং তারিখে তিনিসহ তার নেতৃত্বে ৪/৫ জন ভাটাটিয়া সন্ত্রাসী নিয়ে কলাতলী সৈকত পাড়াস্থ মামলা বাদী নাছির উদ্দীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পাশাপাশি অস্ত্রে সস্ত্রে নিয়ে তার হোটেল ঢুকিয়ে  পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে মনজুরসহ তার ভাড়াটিয়া হোটেলে ত্রাস সৃষ্টি করে আসছিলো। এক পযার্য়ে নাছিরকে মারধর করে থাকেন। এছাড়াও সদর থানাসহ কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানা য়ায়।

No comments:

Post a Comment