Saturday, July 7, 2018

নিষ্টা আর সততার সাথে দায়িত্ব পালনের ৮ম বর্ষে প্রকৌশলী সাকিব


স.ম.ইকবাল বাহার চৌধুরীঃ   
অত্যন্ত ভদ্র, ন¤্র আর সদা হাস্যোজ্জ্বল ব্যাক্তিত্ব প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম সাকিব। জন্ম তাঁর লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া গ্রামে। বেশ কিছুদিন ধরেই তিনি কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার পিআইও হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, ছাত্র জীবন থেকেই তাঁর জীবনের একটাই লক্ষ্য নিয়ে আগাচ্ছেন। চাকরী জীবনে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করার।
তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব চরম্বাবাসীর আতœার আতœীয়।
আজ  ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলমের চাকুরী জীবনের ৮ম বর্ষে পদার্পণ করলেন।বিগত
২০১১ সালের ৭জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের “উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)” পদে তিনি যোগদান করেছিলেন। দায়িত্ব পালনে ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম এলাকার সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

No comments:

Post a Comment