Wednesday, July 18, 2018

কক্সবাজারের টেকনাফ থেকে মালিক বিহীন স্বর্ণের বার উদ্ধার


মোঃ আশেক উলøাহ ফারুকী,টেকনাফ::
টেকনাফে স্থল বন্দর সংলগ্ন কেরুনতলী ও সারিয়াংখাল মাদক ও স্বর্ণ পাচারের নিরাপদ স্থানে পরিনত হয়েছে। এ২টি পয়েন্টে আইনশৃংখলা বাহিনীর হাতে প্রতিনিয়তই মাদক, স্বর্ণ জব্দ হচ্ছে। কিন্তু পাচার কাজে জড়িতরা কোন মতেই  গ্রেফতার হচ্ছেনা। অভিযোগ উঠেছে কেরুনতলী ওবরইতলী এলাকায় সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট ও চোরাকারবারীরা উলেøখিত চোরাই পয়েন্ট গুলোকে মাদক ওস্বর্ণ পাচারের নিরাপদ স্থান হিসাবে বেচে নিয়েছে।
  এনিয়ে সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। এদিকে
১৭ জুলাই মঙ্গলবার রাতে  গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টেকনাফের কেরনতলী এলাকা হতে সন্দেহভাজন ব্যাক্তিকে থামানোর সংকেত দিলে সে না থেমে রুমালে মুড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তিতে উক্ত প্যাকেট উদ্ধার করে তলøাশি করা হলে সেখানে  ৬৬০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার দেখতে পায়। সে গুলো জব্দ করে টেকনাফ কাস্টমস এ হ¯Íান্তর করা হয়েছে।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৬হাজার ৯৮০ টাকা। সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কর্ণেল বিএন আবদুলøাহ আল মারুফ  সংবাদের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment