Wednesday, September 12, 2018

মহেশখালী আইল্যান্ড শিক্ষিকার বাড়িতে হামলা



মহেশখালী আইল্যান্ড শিক্ষিকার বাড়িতে হামলা
বার্তা পরিবেশকঃ 

বড় মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের শিক্ষিকার বাড়িতে সন্ত্রাসীদের হামলা, লুটপাঠ ও মেয়েদের শ্লীলতাহানী। থানার অভিযোগ সুত্রে জানাগেছে, ১২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার সময় পশ্চিম জাগিরাঘোনা এলাকার বাসিন্দা মো. আনছার, হাজ্বী জাগির হোছন, রোমানা আক্তার, তাহমিনা আক্তার, পারভিন আক্তার ও ফরিদা আক্তারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা, কিরিচ, লোহার রড ও অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে পুর্ব পরিকল্পিত হামলার অংশ বিশেষ একই এলাকার বাসিন্দা প্রবীন শিক্ষক মৃত মোস্তাক আহমদের সু-যোগ্য কণ্যা বড় মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের শিক্ষিকা রাহমাতুন্নেছা পারুল (মাষ্টার মোস্তাক আহমদের) এর বাড়ির দরজা, জানালা ভেঙ্গে অবৈধভাবে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট, গুরুত্বপূর্ণ ডকুমেন্টপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় বাধাঁ দেওয়ার চেষ্ঠা করায় শিক্ষিকা রাহমাতুন্নেছার মাথার চুল, পরনের কাপড় নিয়ে টানা হেচড়ায় বিবস্ত্র করে ১ভরি ওজনের স্বর্ণের গলার চেইন, হাতের আংটি ও মোবাইল সেট জোর করে নিয়ে গেছে। এবং কয়েকজনকে অস্ত্রের বার্টের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে চলে যাওয়ার সময় বসতভিটার ঘেরাবেড়াঁ ভেঙ্গে লন্ডভন্ড করেছে। সুত্রঃ পুটিবিলা মৌজার বিএস খতিয়ান নং-৭১ এর আন্দরে পৈত্রিকসুত্রে কিচমত প্রাপ্ত সত্বীয় জায়গায় দীর্ঘদিন ধরে বাড়ি নির্মান করে বসবাস করে আসছে কিন্তু একটি ভুমি দুলোর্ভী চক্র এই জায়গার লোভ সামলাতে না পেরে পরিকল্পিতভাবে এই হামলাযজ্ঞ চালিয়েছে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে চলে যাওয়ার সময় রাহমাতুন্নেছার পরিবারকে খুন ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছে। হামলার বিষয়টি আহত রাহমাতুন্নেছা সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়তুল্লাহ বাবুল, স্থানীয় মেম্বার শফিউল আলমকে অবহিত করেছে এবং হামলাকারী ৭ জনকে আসামী করে থানায়  অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে থানার ওসি জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।      
 

No comments:

Post a Comment