নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড¯’ লক্ষনখোলা এলাকার কাদের হত্যা মামলার অন্যতম আসামী হাসানের বিরোদ্ধে অবৈধভাবে শিতলক্ষ্যা নদীঘেষে বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে বালু ভরাটে বাধা দেওয়ায় প্রতিবাদীদের প্রাণনাশের হুমকি দিয়েছে ওই এলাকার সন্ত্রাসী হাসান ও তার সহযোগীরা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। গতকাল দুপুরে থানার লক্ষনখোলা মাঠের পশ্চিম পাশে সরেজমিনে গিয়ে এ ঘটনার বর্হিঃপ্রকাশ ঘটে।
¯’ানীয় সূত্রে জানা গেছে,লক্ষনখোলা এলাকার হবি সাউদের সন্ত্রাসী ছেলে হাসান একই এলাকার শীর্ষ সন্ত্রাসী মাহেআলম দিপুর অন্যতম সহযোগী। সরকারি জমি দখল,অবৈধভাবে ড্রেজার ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের হোতা এই হাসান। সাধারণ মানুষকে জিম্মি করে প্রশাসনের কর্তাবাবুদের ম্যানেজ করে ২/৩ মাস ধরে দেদারসে চালিয়ে যা”েছ ড্রেজার ও বালু ব্যবসা। কেউ প্রতিবাদ করতে এলে তাদের উপর নেমে আসে অমানুষিক নির্যাতনের খড়গ। তাই কেউ মামলা-হামলার ভয়ে এ বালুখেকু সন্ত্রাসীদের বিরোদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। সন্ত্রাসী হাসানের অবৈধকর্মকান্ডের ব্যাপারে কাউন্সিলর এনায়েতের কাছে এলাকাবাসী একাধিকবার অভিযোগ করেও তেমন সাড়া পায়নি। কেননা,কাউন্সিলরের পরিবারের সদস্যরাই এ অবৈধভাবে কর্মকান্ডের সাথে জড়িত।
এ ব্যাপারে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েতের ব্যবহৃত মোবাইল ফোনে আলাপ করার চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্দ পাওয়া যায়।

No comments:
Post a Comment