Friday, November 9, 2018



কক্সবাজার ০২ (মহেশখালী-কুতুবদিয়া) অাসনে মনোনয়ন ফরম নিলেন ইন্জিনিয়ার ইসমত অারা ইসমু

মহেশখালি প্রতিনিধি:
অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অাগামী ২৩ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে অাজ থেকে বর্তমান ক্ষমতাসীন দল অাওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরন শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ব প্রথম মনোনয়ন সংগ্রহ করেন।

এদিকে ককসবাজার জেলার মহেশখালি কুতুবদিয়া সংসদীয় অাসন ২৯৫ ককসবাজার ০২ অাসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মহেশখালি কুতুবদিয়াবাসীর নারী নেত্রীর অগ্রদূত, অত্র জনপদের সকলের নয়ন মণি, বাংলাদেশ অাওয়ালীগ থেকে অত্র অাসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার ইসমত অারা ইসমু।

অাজ মনোনয়ন ফরম সংগ্রহকালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহা সংগ্রামে ককসবাজার ০২ অাসনকে অারো অালোকিত করতে, মহেশখালি কুতুবদিয়াবাসীর সেবা নিশ্চিত করতে অামি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মাননীয় নেত্রী অামাকে মনোনয়ন দিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নিরলসভাবে কাজ করে যাবো। তিনি মহেশখালি কুতুবদিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন, অাপনারাই অামার জীবনের পরম বন্ধু, অাপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অাপনারা সকলে অামার জন্য দোয়া করবেন।

তিনি অত্র নির্বাচনি এলাকা মহেশখালি কুতুবদিয়াবাসীর কাছে দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ককসবাজার ০২ অাসনের মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার ইসমত অারা ইসমুর ছোটভাই ককসবাজার জেলা ছাত্রলীগের ভবিষ্যৎ কান্ডারী ছাত্রলীগনেতা কামরুজ্জামান হিরু সহ প্রমুখ।

এদিকে ককসবাজার ০২ অাসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বর্তমান সাংসদ অাশেক উল্লাহ রফিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওসমান গণি, জেলা অাওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, পরিবেশ বিজ্ঞানী ড. অানসারুল করিম, এড. ফরিদুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।

No comments:

Post a Comment