Saturday, December 15, 2018

ড. আফছারুল আমীনের ব্যাপক প্রচারনার সরগরম, প্রচারনার ব্যস্ততায় আবুল বশর


 ফুয়াদ মোহাম্মাদ সবুজ, চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামের ১৬টি আসনের অধিকাংশ প্রার্থীই গত ১১ই ডিসেম্বর মঙ্গলবার তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মিছিল, সমাবেশ, মাইকিং, পোস্টার ঝোলানোসহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ১১ই ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর হজরত আমানত শাহ মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় নওফেলের সঙ্গে ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, হাসান মুরাদ বিপ্লব ও শুলকবহর ৮নং ওয়ার্ড়ের যুবলীগের সভাপতি আবুল বশর সহ আরো অনেক নেতাকর্মীরা। মাজার জিয়ারত শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল নগরীর কেসি দে রোডে তার নির্বাচনী কার্যালয়ে যান। এরপর বক্সিরহাট ওয়ার্ড, পাথরঘাটা ওয়ার্ড এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় নাগরিক সমস্যা সমাধানে অবদান রাখার অঙ্গীকার করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধানে অবদান রাখতে চাই। সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পগুলোর কারণে ভোটাররা নৌকার প্রার্থীকেই ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে নৌকার প্রার্থী ডা. আফছারুল আমীন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী এমএ লতিফ গতকাল নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান। এদিকে  চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ড. আফছারুল আমীনের হয়ে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন শুলকবহর ৮ নং ওয়ার্ড়ের যুবলীগে কমিটির কর্মীরা, ওয়ার্ড়ের সভাপতি আবুল বশর বলেন নৌকাকে বিজয়ের লক্ষে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই প্রচারনা চলবে, পরিসংখ্যান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অত্র এলাকায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষেরও অধিক, এখানকার অধিকাংশ ভোটারই আওয়ামীলীগ সমর্থিত, সেই অনুপাতে বলা যায় এই কেন্দ্রে বিজয় সুনিশ্চিত, তার ন্যায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতায় হিসেব করলে বিজয় সুনিশ্চিত রয়েছে নৌকার।

No comments:

Post a Comment