Tuesday, January 29, 2019

পাকুন্দিয়ায় তুচ্ছ ঘটনায় ১জন কৃষক খুন


মাহমুদা আক্তার মালা,পাকুন্দিয়া প্রতিনিধি: 
পাকুন্দিয়ায় জমিতে পানি দেওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-ভাতিজার শাবল-কোদালের আঘাতে মিনু মিয়া(৫০) নামের এক কৃষক খুন হয়েছে। নিহত মিনু মিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চরকুর্শা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রবিবার ২৭ জানুয়রিী সকালে দুই ভাই মিনু মিয়া ও আব্দুল খালেক নিজ নিজ জমিতে পানি সেচ করছিলেন। মিনু মিয়ার জমি থেকে আব্দুল খালেক মিয়ার জমিতে পানি চলে যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে আব্দুল খালেক ও তার ছেলে রনির হাতে থাকা শাবল ও কোদাল দিয়ে মিনু মিয়ার মাথা ও শরীরে আঘাত করে গুরুতরে আহত করে।স্থানীয়রা মুর্মুষ অবস্থা মিনু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় , অবস্থা গুরুতর দেখে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় বিকাল ৩টায় তিনি মারা যান। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পরিদর্শ্ক (তদন্ত) মো. মালেক খসরু খান প্রতিনিধিকে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুল খালেক ও তার ছেলে রনি পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment