স্পোর্টস রিপোর্টার: আগামীকাল মাঠে গড়াচ্ছে ২৩তম যুব হকি। ২৪ দলকে আট গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। গ্রুপের শীর্ষ দলগুলো অংশ নেবে পরবর্তী রাউন্ডে। আট দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আলমগীর কবীর। যুব হকির বয়সসীমা অনূর্ধ্ব-১৮। বয়স নির্ধারণের জন্য একজন ডাক্তার ছাড়াও ফেডারেশন থেকে একটি বয়স নির্ধারণ কমিটি থাকবে। হকি ফেডারেশনের নিয়মানুযায়ী প্রত্যেক জেলার ১৬ জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। এক জেলায় যদি ১৬ জনের বেশি হয়, তাহলে ওই খেলোয়াড় অন্য জেলার হয়ে খেলতে পারবে। অংশ নেয়া অধিকাংশ দলই জেলা ভিত্তিক। দলগুলোর আবাসন ব্যবস্থা করা হয়েছে হকি ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদে ও ফকিরাপুলের এক হোটেলে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে অগ্রণী ব্যাংক লিমিটেড। খরচা বাবদ তারা ফেডারেশনকে ১০ লাখ টাকা দিচ্ছে। যুব হকিতে ভাল পারফরম্যান্স করা খেলোয়াড়দের পরবর্তীতে জাতীয় দলসহ বিভিন্ন পর্যায়ে খেলার সুযোগ থাকবে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- দিনাজপুর, মুন্সীগঞ্জ, ঝিনাইদহ, ঢাকা, রংপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বিকেএসপি, পঞ্চগড়, রাজশাহী, গাজীপুর, সাতক্ষীরা, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর, নাটোর, কুমিল্লা, রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।
Friday, November 30, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment