Friday, November 30, 2012

দ.আফ্রিকার ২২৫-এর জবাবে অস্ট্রেলিয়া ৩৩/২

স্পোর্টস ডেস্ক: পার্থে নতুন আরেক ম্যাচ খেলছিলেন ফ্যাফ ডু  প্লেসিস। তবে ব্যাটে ধার দেখালেন চারদিন আগের পুরোনাটা। তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ২২৫ রান। পার্থের পেস সহায়ক পিচে স্পিন তারকা নাথান লায়ন পান অসিদের পক্ষে ইনিংসে সবচেয়ে বেশি ৩ উইকেট । পেসার মিচেল স্টার্কের শিকার দুই উইকেট। জবাব দিতে গিয়ে ৩৩ রানে দুই উইকেট নেই অস্ট্রেলিয়ারও।  দ্ব্তিীয় টেস্টে ম্যাচ বাঁচানো দারুণ শতকে ড্র নির্ধারনী শেষ বল খেলে প্লেসিস থাকেন অপরাজিত। পার্থে অলআউট দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়েও হার মানা ৭৮ রান প্রোটিয়াদের এ ছয় নম্বর ব্যাটসম্যানের। বিদায়ী ম্যাচে এদিন ভক্তরা রিকি পন্টিংকে ক্রিজে দেখতে আলাদা  আগ্রহে ছিলেন স্বাভাবিক। তবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়লে পড়ন্ত বেলায় পন্টিংকে ড্রেসিং রুমে রেখে ক্রিজে যান নাইট ওয়াচম্যান নাথান লায়ন। আর ব্যাট হাতে ট্েেস্টর প্রথম দিনে বহাল তবিয়তে পারও করে দেন  বাকি সময়টা । ইনজুরি ফেরত অসি তারকা শেন ওয়াটসন ফিরে যান অল্পতেই । আর ওপেনার এড কাওয়্না ফেরত যান রানের খাতা না খুলেই। তবে প্রোটিয়াদের ইনজুরি ফেরত পেসার ভ্যারনন ফিল্যান্ডার ৪ ওভারের স্পেলেই ফর্ম দেখিয়েছেন ঠিকই। ডেল  স্টেইনের সঙ্গে অসিদের অন্য উইকেট নেন ফিল্যান্ডারই।

No comments:

Post a Comment