স্পোর্টস ডেস্ক: কোপা দেল রে’র শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সালোনাও। আগের দিনই শেষ ১৬ নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো অ্যালভেসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে এগিয়ে থেকে কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মেসিরা। দ্বিতীয় লেগে ডেভিড ভিয়ার জোড়া গোলে বার্সা ৩-১ গোলে হারায় অ্যালভেসকে। ন্যু ক্যাম্পে কাতালানরা প্রথম লেগে ৩-০ গোলে হারিয়েছিল দলটিকে। ১৭ মিনিটে বোরজা ভিগুয়েরার গোলে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। তবে বিরতির আগেই ম্যাচে ফেরে বার্সা। ৩৫ মিনিটে বার্সার পক্ষে সমতা সূচক গোলটি করেন আদ্রিয়ানো কোরেইয়া। দ্বিতীয়ার্ধে ভিয়ার পায়ের জাদুতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। ৫৬ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ভিয়া। দুই মিনিট পরই জোড়া গোলের দেখা পান এই স্প্যানিশ তারকা। পঞ্চম রাউন্ডের লড়াইয়ে অপর ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা অ্যাটলেটিকোর পক্ষে দ্বিতীয় লেগে একমাত্র গোল করেন রাউল গার্সিয়া। ১৬ মিনিটের করা ওই গোলে দুই লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ ষোল নিশ্চিত করে তারা। বুধবার অন্যান্য ম্যাচে পেয়েছে সেভিয়া, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও গেটাফে।
Friday, November 30, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment