হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির খালা স্তন ক্যানসারে আক্রান্ত
ডেবি মার্টিন (৬১) গত রোববার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মারা গেছেন।
মাত্র দুই সপ্তাহ আগে জোলি নিজে ক্যানসার থেকে বাঁচতে তাঁর দুটি স্তনই
অপসারণ করেছেন বলে ঘোষণা দেন। তাঁর মা মার্সেলাইন বাট্রার্ন্ডও (৫৬) স্তন
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালে মারা যান। ডেবির স্বামী রন মার্টিন
জানিয়েছেন, জোলির মা ও খালার দেহে পরিবর্তিত বিআরসিএ১ নামক জিন (বংশগতির
ধারক) ছিল। জোলির শরীরেও তা আছে। এই জিন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। রন
মার্টিন বলেন, অ্যাঞ্জেলিনা জোলি পুরো এক সপ্তাহ তাঁর অসুস্থ খালার পাশে
ছিলেন। তিনি বলেন, জোলি স্তন অপসারণ করে সঠিক কাজ করেছেন। বিবিসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment