Tuesday, May 28, 2013

অনলাইনে গার্ডিয়ানের অস্ট্রেলিয়া সংস্করণ

যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা অনলাইনে তাদের অস্ট্রেলিয়া সংস্করণ চালু করেছে। গতকাল রোববার চালু হওয়া এই মাধ্যমে নিরপেক্ষ খবর ও বহুমাত্রিক প্রযুক্তির সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ। পাঠকসংখ্যার দিক দিয়ে গার্ডিয়ান-এর ওয়েবসাইট বিশ্বে ৩ নম্বরে। অনলাইনে এর অস্ট্রেলিয়া সংস্করণটি চালু হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের একটি সাক্ষাৎকার প্রকাশের মাধ্যমে। অস্ট্রেলিয়ার প্রধান দুটি সংবাদ প্রতিষ্ঠান ফেয়ারফ্যাক্স ও নিউজ লিমিটেড। অনলাইন খবরের জন্য প্রতিষ্ঠান দুটি দিনে দিনে পাঠকের কাছ থেকে বেশি অর্থ দাবি করছে। এ অবস্থায় গার্ডিয়ান বলছে, তারা কোনো অর্থ নেবে না।গার্ডিয়ান-এর অস্ট্রেলিয়া সংস্করণের প্রধান সম্পাদক ক্যাথেরিন ভিনার বলেন, ‘অস্ট্রেলিয়ানরা এমন কোনো বিকল্প সংবাদ প্রতিষ্ঠান চায়, যা খবরের ক্ষেত্রে বৈশ্বিক ও স্থানীয়ভাবে হবে নিরপেক্ষ। একই সঙ্গে দায়িত্বশীল খবর এবং প্রাণবন্ত বিশ্লেষণ পাওয়া যাবে।’

No comments:

Post a Comment