Wednesday, May 29, 2013

নিয়োগ অবৈধ

পাকিস্তানের শীর্ষ দুর্নীতি দমন কর্তৃপক্ষ ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) চেয়ারম্যান হিসেবে ফসিহ বোখারির নিয়োগকে গতকাল মঙ্গলবার অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন। পদটিতে ফসিহর নিয়োগ চ্যালেঞ্জ করে দাখিল করা এক আবেদনের ওপর শুনানি শেষে পাঁচ সদস্যের এক বেঞ্চ তাঁর নিয়োগ অবৈধ ঘোষণা করেন। জাতীয় পরিষদের সাবেক বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খান আবেদনটি করেছিলেন। এতে তিনি অভিযোগ করেন, নিয়োগের ব্যাপারে বিরোধী দলের নেতা হিসেবে তাঁর সঙ্গে পরামর্শ করা হয়নি। জিও টিভি।

No comments:

Post a Comment