ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা দল (বিজেপি) সোমবার জ্যেষ্ঠ আইনজীবী ও
দলের রাজ্যসভা সদস্য রাম জেঠমালানিকে সাময়িক বহিষ্কার করেছে। দলের
বিরুদ্ধে মন্তব্য করার শাস্তি হিসেবে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয়
বছরের জন্য বহিষ্কার করা হয়। এ কারণে জেঠমালানি এখন থেকে রাজ্যসভায়
স্বতন্ত্র সদস্য হিসেবে গণ্য হবেন। বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে
তাঁকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায়ই দলের সমালোচনা করা
জেঠমালানি সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রধান হিসেবে রণজিৎ সিনহার
নিয়োগের ব্যাপারে বিজেপির বিরোধিতার সমালোচনা করেছিলেন। বিবিসি।
Wednesday, May 29, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment