অস্ট্রেলিয়ার বাসিন্দারা বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। অর্থনৈতিক জোট
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) এক
জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। এ নিয়ে টানা তিনবারের মতো এই কৃতিত্ব অর্জন
করল অস্ট্রেলিয়া। উন্নত জীবনমানের সূচকের ভিত্তিতে করা সবচেয়ে সুখী দেশের
তালিকায় অস্ট্রেলিয়ার পরই রয়েছে সুইডেন, কানাডা, নরওয়ে ও
সুইজারল্যান্ড। তারপর আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশ। ইউরোপের
অন্যতম অর্থনৈতিক পরাশক্তি জার্মানি ও ফ্রান্স রয়েছে তুলনামূলকভাবে পেছনে,
যথাক্রমে ১৭ ও ১৮ নম্বরে। ওইসিডি বলছে, শক্তিশালী অর্থনীতি, স্বাস্থ্যসেবা
ও আবাসন খাতে সুসংহত উন্নতিই অস্ট্রেলিয়াকে সবচেয়ে সুখী দেশে পরিণত
করেছে। দেশটির গড় আয়ু ওইসিডি দেশগুলোর গড় আয়ুর চেয়েও দুই বছর বেশি
অর্থাৎ ৮২ বছর। অস্ট্রেলিয়ার ৯০ শতাংশ মানুষ দেশের আবাসন-ব্যবস্থায়
সন্তুষ্ট। উন্নত বিশ্বের ৩০টিরও বেশি দেশে জরিপ চালিয়ে সুখী দেশের এই
তালিকা করা হয়েছে। জরিপের ক্ষেত্রে দেশগুলোর মানুষের আয়, স্বাস্থ্যসেবা,
নিরাপত্তা ও আবাসনসুবিধা সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হয়। প্যারিসভিত্তিক
ওইসিডি বলেছে, সুখী জীবনযাপনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রত্যাশিতভাবে ভালো
করছে। দেশটির ১৫ থেকে ৬৪ বছর বয়সী ৭৩ শতাংশ মানুষ চাকরি করছেন, যা
ওইসিডির গড় হারের চেয়ে বেশি। বহির্বিশ্বে দেশটির প্রাকৃতিক সম্পদের বিপুল
চাহিদার কারণে তারা গত দুই দশকেরও বেশি সময় ধরে তাদের অর্থনৈতিক
প্রবৃদ্ধি ভালো। সাম্প্রতিক বৈশ্বিক মন্দা তাদের সেভাবে স্পর্শ করতে
পারেনি। বিবিসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment