১৬ জন আফগানকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক মার্কিন সেনাসদস্য মৃত্যুদণ্ড
এড়াতে দোষ স্বীকার করবেন। সার্জেন্ট রবার্ট বেলস নামের ওই সেনাসদস্যের
আইনজীবী গত বুধবার এ কথা জানিয়েছেন। আইনজীবী জানান, রবার্ট বেলস নিজের
অপকর্মের জন্য দুঃখিত এবং আগামী ৫ জুন দোষ স্বীকার করবেন। গত বছরের মার্চে
দক্ষিণ আফগানিস্তানের একটি গ্রামে ২২ জনের মাথায় গুলি করা হয়। এদের মধ্যে
১৬ জনই নারী ও শিশু। বেলসের বিরুদ্ধে ১৬টি হত্যা, ছয়টি হত্যাচেষ্টা এবং
সাতজনের ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment