কনস্টান্টিনোপলের পতনের ৪৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গ্রিসের রাজধানী
এথেন্সে নব্য নাৎসি সংগঠন গোল্ডেন ডন মিছিল করেছে। কট্টর জাতীয়তাবাদী এই
সংগঠনের নেতারা এথেন্স ক্যাথেড্রালের বাইরে তুর্কি ও কমিউনিস্টদের বিরুদ্ধে
জ্বালাময়ী বক্তৃতাও করেন। এরপর মিছিল নিয়ে তাঁরা পার্লামেন্টের দিকে
যান। এ বছর মিছিলের সময় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতবার নব্য নাৎসিরা দিবসটি
পালনের সময় এক পাকিস্তানির ওপর আক্রমণ করেছিল। এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment