পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ
মোশাররফের বিরুদ্ধে চরম বিশ্বাসঘাতকতার অভিযোগ তদন্ত শুরু করতে গতকাল
বুধবার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ ঘটনার
পর সামরিক শাসনের দীর্ঘ ইতিহাস থাকা পাকিস্তানে প্রভাবশালী সেনাবাহিনীর
সঙ্গে সরকারের মুখোমুখি অবস্থানে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বাসঘাতকতার
মামলায় অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হলে মোশাররফ যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের
মুখোমুখি হবেন। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে
ক্ষমতা দখল করেন মোশাররফ। পাকিস্তানের সরকার গত সোমবার সুপ্রিম কোর্টে এসব
বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তাঁকে বিশ্বাসঘাতকতার অভিযোগে বিচারের
মুখোমুখি দাঁড় করানোর আবেদন জানায়। তখন আদালত মোশাররফের বিচারে সরকার কী
কী পদক্ষেপ নেবে, তা বুধবারের মধ্যে বিচারকদের জানাতে নির্দেশ দেন এবং
পরদিন এর ওপর শুনানির দিন ধার্য করেন। নওয়াজ গতকাল লিখিত জবাবে আদালতকে
বলেন, সরকার সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় মোশাররফের বিরুদ্ধে
বিশ্বাসঘাতকতার অভিযোগ তদন্তে একটি বিশেষ দল গঠন করবে। এপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment