Thursday, June 27, 2013

সমকামী বিয়ের পক্ষে যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক রায়

সমকামীদের বিয়ে নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছেন। বিয়ে বলতে শুধু একজন নারী ও একজন পুরুষের মিলনকে বোঝাবে—এ আইনকে নাকচ করে দিয়েছেন এ আদালত।সমলিঙ্গের জুটিদের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করে—এ যুক্তিতে আদালত ৫-৪ ভোটে ডিফেন্স অব ম্যারেজ আইন (ডোমা) বাতিল করে দেন। আদালত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়ের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার বিষয়ে রায় দিতে রাজি হননি। এর অর্থ সেখানে সমলিঙ্গের বিয়ে চলবে। এ রায় ৩০টির বেশি মার্কিন অঙ্গরাজ্যের সংবিধানে থাকা সমলিঙ্গ বিয়ের ওপর নিষেধাজ্ঞাকে প্রভাবিত করবে না। বর্তমানে ১২টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় সমলিঙ্গের বিয়ে স্বীকৃত। সর্বোচ্চ আদালতের এ রায়ের অর্থ হচ্ছে, আইনসম্মতভাবে বিয়ে করা সমলিঙ্গের দম্পতিরা বিপরীত লিঙ্গের বিবাহিত দম্পতিদের অনুরূপ কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধার দাবিদার হবে। নিউইয়র্কের ৮৩ বছর বয়সী এডিথ উইন্ডসর ডোমা আইনকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিন নাগরিক সমলিঙ্গ বিয়ের পক্ষে। বিবিসি।

No comments:

Post a Comment