পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে শিগগিরই এনজিওগ্রাম
করানোর পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। শনিবার তিনি কড়া নিরাপত্তায়
ইসলামাবাদ থেকে করাচি যান। সেখানে পিএনএস শিফা হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া
হচ্ছে। তার জন্য সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

তাকে
চিকিৎসা দিতে গঠন করা হয়েছে একটি আলাদা ওয়ার্ড। আজ রাতে তার ওই হাসপাতালে
ভর্তি হওয়ার কথা। এঙিট কন্ট্রোল লিস্ট অর্থাৎ বিদেশে যাওয়ার বিরুদ্ধে
নিষেধাজ্ঞায় রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের নাম। তার এক সূত্র বলেছেন,
মোশাররফ ওই নিষেধাজ্ঞা থেকে তার নাম বাদ দেয়ার জন্য সিন্ধু হাই কোর্টে
আবেদন করতে পারেন। শনিবার তিনি ভাড়া করা একটি বিমানে করে ইসলামাবাদ থেকে
যান করাচিতে। সেখানে তাকে ব্যাপক নিরাপত্তা দেয়া হয়। নিরাপত্তা রক্ষীরা
দু’পাশে অবরুদ্ধ করে রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করেন।
No comments:
Post a Comment