Monday, April 21, 2014

স্লাভিয়ানস্কে হামলায় নিহত ৫

 ইউক্রেনের পূর্বাঞ্চলে গুলির লড়াইয়ে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে রুশপন্থি তিন জন ও ইউক্রেনের দু’ জন রয়েছে। রাশিয়ার মিডিয়া বলছে, স্লাভিয়ানস্ক এলাকায় একটি চেকপোস্টে ওই হামলা চালানো হয়। এ জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। 
তারা বলছে, ইউক্রেন তার ডানপন্থি সশস্ত্র জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বলেছে, স্লাভিয়ানস্ক শহরে একটি চেকপয়েন্টে প্রহরায় ছিল রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু অতর্কিতে সেখানে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে নিহত হয়েছে ৫ জন

No comments:

Post a Comment